1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবসরোত্তর ভিভিআইপি মর্যাদার মেয়াদ কমল, এখন ৬ মাস রাতে ঝড়ের সতর্কবার্তা: ১০০ কিমি বেগে কালবৈশাখীর আশঙ্কা অর্ধশতাধিক শিক্ষার্থীকে সংসদ ভবন ঘুরিয়ে দেখালেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ ময়মনসিংহে নারী শিক্ষার্থীদের উত্যক্তকারী গ্রেফতার, সিরাজগঞ্জে অভিযান সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী এককভাবে নির্বাচিত ভোজ্যতেলের দাম বাড়ল: বোতলজাত সয়াবিন লিটারে এখন ১৯৯ টাকা সব খাতে করছাড় নয়, ব্যবসা সহজ করতে সহায়ক পদক্ষেপ: অর্থমন্ত্রী প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ড্রেস-ব্যাগ: জুলাইয়ে পাইলট কার্যক্রম শুরু নোয়াখালীতে অদিতা হত্যা: সাবেক গৃহশিক্ষক রনির ফাঁসির রায় সংসদে হঠাৎ অসুস্থ এমপি বাশার, লবিতে গিয়ে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

অবৈধভাবে বালু উত্তোলন: পুড়িয়ে দেওয়া হলো ড্রেজার

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১

অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে জামালপুরের দেওয়ানগঞ্জে একটি ড্রেজার মেশিন পুড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল বুধবার (৩ নভেম্বর) বিকেল ৪টার দিকে দেওয়ানগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) অহনা জিন্নাতের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

স্থানীয় সূত্র জানায়, গতকাল বিকেলে উপজেলার চরআমখাওয়া ইউনিয়নের অন্তর্গত সানন্দাবাড়ী ব্রিজের পূর্ব পাশে জিঞ্জিরাম নদীতে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধভাবে সেখানে বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন আগুন দিয়ে পুরিয়ে দেওয়া হয়। এ ছাড়া ধ্বংস করা হয় বিপুল পরিমাণ পাইপ।

দেওয়ানগঞ্জ ভূমি অফিসের সহকারী জাকির হোসেন, চর আমখাওয়ান ইউনিয়ন ভূমি উপসহকারী ফজলুল করিম মামুন এবং সঙ্গীয় পুলিশ ফোর্স অভিযানে অংশ নেয়।

দেওয়ানগঞ্জ সহকারী কমিশনার ভূমি অহনা জিন্নাত বলেন, ‘সরকারি সম্পত্তি রক্ষায় জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি