1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনামঃ
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নে প্রস্তাবক মঈন খান, সমর্থক গয়েশ্বর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল সাপ মারতে বাংলাদেশ থেকে ৩০ বেজি নিয়েছিল জাপান, সেই বেজি নির্মূলেই লাগল ৪৫ বছর জুলাই স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড কর্নেল অলির পক্ষে মনোনয়নপত্র জমা গ্যাস সংকটে জামালপুর-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে চালকদের অবরোধ প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধি দলের বৈঠক শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী

নান্দাইলে চালককে ছুরিকাঘাতে হত্যা করে ইজিবাইক ছিনতাই

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩ নভেম্বর, ২০২১

ময়মনসিংহের নান্দাইলে চালকের পেটে-বুকে ছুরি মেরে হত্যার পর ইজিবাইকটি নিয়ে যায় দুর্বৃত্তরা। গত মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার দক্ষিণ জাহাঙ্গীরপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে আজ বুধবার খারুয়া ইউনিয়নের জামতলা নামক স্থানের একটি জঙ্গলের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় ইজিবাইকটি উদ্ধার হলেও কেউ গ্রেপ্তার হয়নি।

স্থানীয় সূত্র ও নিহতের পরিবার জানায়, কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার দক্ষিণ গোবিন্দপুর গ্রামের মো. সুলতান উদ্দিনের পুত্র মো. মোশারফ হোসেন (২৪) একজন ইজিবাইকচালক। নিজ এলাকার পাশেই জেলা শহর কিশোরগঞ্জ হওয়ায় সেখান থেকেই বিভিন্ন এলাকায় যাত্রী বহন করেন।

নিহতের পিতা সুলতান উদ্দিন জানান, গত মঙ্গলবার রাত ১০টার দিকে ছেলে মোশারফ কিশোরগঞ্জ শহরের বটতলা নামক স্থান থেকে কয়েকজন যাত্রী নিয়ে নান্দাইলের সরাটি বাজারে যাচ্ছিলেন। যাত্রীরা তাকে জানায়, রোগী দেখতে তারা ওই স্থানে যাবে আর আসবে। পথে দক্ষিণ জাহাঙ্গীরপুর গ্রামের মৃত আব্দুর রহিমের বাড়ির সামনে নিয়ে চার যাত্রী তাকে ধরে একজন পেটে ও বুকে উপর্যুপরি ছুরি মারে। ইজিবাইকটি নিয়ে পালিয়ে যায় তারা। পরে সেখান থেকে আহত অবস্থায় মোশারফকে উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নান্দাইল থানার ওসি মিজানুর রহমান আকন্দ জানান, এ ঘটনায় এখনো মামলা হয়নি। তবে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। হত্যাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি