1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী বুড়ো বয়সে ভীমরতি রোগে ভুগছেন অলি আহমদ: ফজলুর প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বললো ডিবি সিলেটে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী ‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’

গফরগাঁওয়ে ফাতেমার হত্যাকারীদের ফাঁসি চান সহপাঠীরা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৩০ অক্টোবর, ২০২১

ময়মনসিংহের গফরগাঁওয়ে আলতাফ গোলন্দাজ মহাবিদ্যালয়ের অনার্স সমাজকর্ম বিভাগের প্রথম বর্ষের মেধাবী শিক্ষার্থী ফাতেমার হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।

আজ শনিবার সকাল ১১টায় কলেজ সংলগ্ন সড়কে এই মানববন্ধন হয়। এ সময় হত্যাকারীদের ফাঁসির দাবি জানিয়ে বক্তব্য রাখেন শিক্ষার্থী রায়হান, শারমিন নাহার লিজা, জুবায়ের আহম্মেদ, শাকিব, আজহারুল ইসলাম, হাসিব, ইফফাত আরা, উত্তম, পারভেজ প্রমুখ। মানববন্ধনে নিহতের পিতা হাফিজ উদ্দিন, ভাই আব্দুল্লাহসহ পরিবারের লোকজন ও আলতাফ গোলন্দাজ মহাবিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

গত ৩ অক্টোবর দুপুর ২টায় উপজেলার যশরা ইউনিয়নের খোদাবক্সপুর গ্রামের ইয়াকুব আলীর ছেলে বোরহান উদ্দিনের বাড়ির পরিত্যক্ত ঘরের পাশ থেকে ফাতেমা আক্তারকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যায়। গফরগাঁও থানা পুলিশ অপমৃত্যু মামলা মূলে লাশের ময়নাতদন্ত করে পরিবারের কাছে হস্তান্তর করেন। পরে এ ঘটনায় নিহতের ভাই আব্দুল্লাহ ময়মনসিংহ বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের ৭নং আমলী আদালতে ৬ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

মামলার বাদী ও নিহত ফাতেমার ভাই আব্দুল্লাহ বলেন, আমার বোনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা হত্যাকারীদের ফাঁসির দাবি জানাচ্ছি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি