1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

বাকৃবির ৫০ শিক্ষক বিশ্ব সেরার তালিকায়

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৩ অক্টোবর, ২০২১

২০২১ সালে বিশ্বের সেরা গবেষকদের তালিকায় মর্যাদাপূর্ণ অবস্থান লাভ করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ৫০জন বিজ্ঞানী ও গবেষক। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম-১ সব ধরনের ক্যাটাগরিতে বাকৃবিতে প্রথম এবং দেশে ১৫তম স্থান লাভ করেছেন।

এডি সায়েন্টিফিক ইনডেক্স নামের আন্তর্জাতিক গবেষক ও বিশ্ববিদ্যালয় র‍্যাংকিং প্রতিষ্ঠান গত রবিবার বিশ্বের ১৩ হাজার ৫৩১টি বিশ্ববিদ্যালয়ের সাত লক্ষাধিক বিজ্ঞানী ও গবেষকদের এই তালিকা প্রকাশ করে। র‍্যাংকিং করার ক্ষেত্রে বিশ্বের সাত লাখ আট হাজার ৪৮০ জন, এশিয়ার বিশ্ববিদ্যালয়সমূহের এক লাখ ৫৩ হাজার ২৬২ জন, বাংলাদেশের এক হাজার ৭৯১ জন এবং বাকৃবির ৫০ জন বিজ্ঞানী ও গবেষকদের সংশ্লিষ্ট বিষয়ে চলতি বছরসহ গত ৫ বছরের কার্যক্রম আমলে নেওয়া হয়।

শিক্ষকদের এ সাফল্যে বাকৃবি উপাচার্য অভিনন্দন জানিয়ে বলেন, এ সাফল্য আমাদের বাকৃবি পরিবারের জন্য সত্যিই অনেক আনন্দের। এ সকল গবেষকদের গবেষণার কারণেই আমরা এবছর বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর তালিকায় স্থান লাভ করতে সক্ষম হয়েছি। এই অর্জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে গবেষণায় আরোও অনুপ্রেরণা যোগাবে এবং বিশ্ববিদ্যালয়কে সমৃদ্ধির পথে এগিয়ে নেবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি