1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবসরোত্তর ভিভিআইপি মর্যাদার মেয়াদ কমল, এখন ৬ মাস রাতে ঝড়ের সতর্কবার্তা: ১০০ কিমি বেগে কালবৈশাখীর আশঙ্কা অর্ধশতাধিক শিক্ষার্থীকে সংসদ ভবন ঘুরিয়ে দেখালেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ ময়মনসিংহে নারী শিক্ষার্থীদের উত্যক্তকারী গ্রেফতার, সিরাজগঞ্জে অভিযান সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী এককভাবে নির্বাচিত ভোজ্যতেলের দাম বাড়ল: বোতলজাত সয়াবিন লিটারে এখন ১৯৯ টাকা সব খাতে করছাড় নয়, ব্যবসা সহজ করতে সহায়ক পদক্ষেপ: অর্থমন্ত্রী প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ড্রেস-ব্যাগ: জুলাইয়ে পাইলট কার্যক্রম শুরু নোয়াখালীতে অদিতা হত্যা: সাবেক গৃহশিক্ষক রনির ফাঁসির রায় সংসদে হঠাৎ অসুস্থ এমপি বাশার, লবিতে গিয়ে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

ময়মনসিংহে মাকে খুনের দায়ে ছেলের মৃত্যুদন্ড

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১১ অক্টোবর, ২০২১

ময়মনসিংহে মা মরিয়ম বেগম (৭০) কে কুপিয়ে খুনের দায়ে ছেলেকে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছে বিজ্ঞ আদালত।

সোমবার (১১ অক্টোবর ) দুপুর সাড়ে ১২টায় ভালুকা থানার একটি মামলায় জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ হেলাল উদ্দিন এ রায় ঘোষণা করে।

একই সাথে রায়ে আসামিকে ১০ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিটর বীর মুক্তিযোদ্ধা এডভোকেট কবীর উদ্দিন ভূইয়া।

তিনি জানান, ভালুকা উপজেলার জামিরদিয়া এলাকার ডুগুলিয়া পাড়া এলাকায় জমি সংক্রান্ত ঘটনায় ২০১৮ সালের ২৩ ডিসেম্বর মা মরিয়ম বেগমকে দা দিয়ে কুপিয়ে খুন করে ছেলে মোঃ মোস্তুফা (৫০)। এতে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন।

এ ঘটনায় নিহতের অপর ছেলে মোঃ শাহ জালাল বাদি হয়ে ঘটনার দিনই ৫ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করে।

ওই মামলার দীর্ঘ তদন্ত শেষে ২০১৯ সালের ১২ ফেব্রুয়ারি পুলিশ আদালতে মোঃ মোস্তুফাকে অভিযুক্ত করে চার্জশীট দাখিল করে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি