1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী বুড়ো বয়সে ভীমরতি রোগে ভুগছেন অলি আহমদ: ফজলুর প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বললো ডিবি সিলেটে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী ‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’

নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্টে ৪ জনের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৬ অক্টোবর, ২০২১

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজন মারা গেছেন। উপজেলার গাজীপুর ইউনিয়নের বয়রা গ্রামের প্রধানমন্ত্রীর উপহারের ঘরে পানি দিতে গিয়ে বুধবার (৬ অক্টোবর) তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন ওই গ্রামের আইবুল মিয়া (৫০), তার স্ত্রী আবেদা আক্তার (৪০) ও ছেলে পিন্টু মিয়া (৩২)।

এদিকে, জেলার মদন উপজেলায় বুধবার মায়ের ঘরে সিলিং ফ্যান লাগাতে গিয়ে অনিক মিয়া (১২) নামের পঞ্চম শ্রেণির ছাত্রের মৃত্যু হয়েছে। অনিক কাইটাইল ইউনিয়েনরে খাগুরিয়া গ্রামের অনু মিয়ার ছেলে।

তার মৃত্যুর বিষয়টি মদন হাসাপতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডাক্তার সাইম হাসান রিয়াদ নিশ্চিত করে বলেন, হাসপাতালে আনার আগেই অনিকের মৃত্যু হয়।

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানান, বুধবার দুপুরে উপজেলার গাজীপুর ইউনিয়নের বয়রা গ্রামের আইয়বুল মিয়া প্রধানমন্ত্রী দেওয়া ঘরে মটোর চালিয়ে পানি দিচ্ছিল। এ সময় তারে জটিলতা থাকায় বিদ্যুতায়িত হয়ে আহত হন তিনি। পরে স্ত্রী ও সন্তান তাকে বাঁচাতে আসলে তারাও বিদ্যুতায়িত হয়। স্থানীয়রা তাদের উপজেলা স্বাস্থ্য হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি