1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী বুড়ো বয়সে ভীমরতি রোগে ভুগছেন অলি আহমদ: ফজলুর প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বললো ডিবি সিলেটে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী ‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে

ফুলপুরে কলেজছাত্র হত্যা : বিচার চেয়ে বিক্ষোভ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১

ময়মনসিংহের ফুলপুর ডিগ্রি সরকারি কলেজের ছাত্র রায়হান মোস্তাকীমের হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে কলেজের ছাত্র-ছাত্রী ও তার পরিবারের সদস্যরা।

আজ মঙ্গলবার দুপুরে ফুলপুর সরকারি কলেজ গেটে মানববন্ধনের পর বিক্ষোভ মিছিলসহ ফুলপুর পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন তারা।

এরপর রায়হান মোস্তাকীমের হত্যাকারীদের বিরুদ্ধে ফাঁসির দাবি তুলে বক্তব্য রাখেন কলেজ ছাত্র হুমায়ুন, সংগ্রাম, সিদ্দিক, কবির সবুজ, রায়হানের নানী কমলা খাতুন, ছোটভাই আরাফাত প্রমুখ।

এ সময় আরো উপস্থিত ছিলেন রায়হানের খালা মাহমুদা, ভাই মিজানুর রহমান, সোহাগ, কলেজছাত্র নেতা সাদেক, আবু সালেহ, হোরাইরা, তারিক, মোস্তাকীম, নাঈম, নোমান, বক্কর, পলাশ, মেরাজুল, টিটু, অনিক হাসান হৃদয়, সাকিব, রায়হান, কলেজছাত্রী তারিন, লিজা, সালমা, সাবিনা, তানিয়া প্রমুখ।

উল্লেখ্য, গত শনিবার পায়ের ওপর সাইকেল উঠিয়ে দেওয়ার মতো তুচ্ছ ঘটনা নিয়ে মারামারিতে আহত হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রায়হান মারা যান। বিক্ষোভ মিছিলের সময় ফুলপুর থানা পুলিশের উপ পরিদর্শক সাইদুল ইসলাম, কবির হোসেন সোলায়মান হক প্রমুখও উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি