1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবসরোত্তর ভিভিআইপি মর্যাদার মেয়াদ কমল, এখন ৬ মাস রাতে ঝড়ের সতর্কবার্তা: ১০০ কিমি বেগে কালবৈশাখীর আশঙ্কা অর্ধশতাধিক শিক্ষার্থীকে সংসদ ভবন ঘুরিয়ে দেখালেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ ময়মনসিংহে নারী শিক্ষার্থীদের উত্যক্তকারী গ্রেফতার, সিরাজগঞ্জে অভিযান সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী এককভাবে নির্বাচিত ভোজ্যতেলের দাম বাড়ল: বোতলজাত সয়াবিন লিটারে এখন ১৯৯ টাকা সব খাতে করছাড় নয়, ব্যবসা সহজ করতে সহায়ক পদক্ষেপ: অর্থমন্ত্রী প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ড্রেস-ব্যাগ: জুলাইয়ে পাইলট কার্যক্রম শুরু নোয়াখালীতে অদিতা হত্যা: সাবেক গৃহশিক্ষক রনির ফাঁসির রায় সংসদে হঠাৎ অসুস্থ এমপি বাশার, লবিতে গিয়ে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

গৌরীপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১

ময়মনসিংহের গৌরীপুরের পল্লীতে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী মো. রফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ সেপ্টেম্বর) ভোরে উপজেলার মাওহা ইউনিয়নের বীর আহম্মদপুর গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রফিকুল বুধবার ফজরের নামাজ পড়ে বাড়িতে যান। এ সময় স্ত্রী ললিতাকে (৪০) নির্দেশ দেন তাকে গরম ভাত খাওয়ানোর জন্য। স্ত্রী একটু দেরি করতে বললেই ঘরে থাকা দা হাতে নিয়ে তাকে কোপাতে থাকেন। প্রতিবেশীরা এগিয়ে আসার আগেই ক্ষত-বিক্ষত ললিতা মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে বাড়িতেই বসে থাকা স্বামী রফিকুলকে আটক করে থানায় নিয়ে যায়।

নিহতের ছোট ভাই শামীম আহম্মেদ জানান, তাঁর বোনের সংসারে কোনো ধরনের ঝামেলা ছিল না। কিছুদিন আগে তাঁর বোনের স্বামী রফিকুল একটি সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার পর থেকেই মানসিকভাবে অসুস্থ হয়ে যায়। তখন থেকেই সামান্য ঘটনাতেই রেগে যেতেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি