1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১

সর্বোচ্চ সংখ্যক পেন্সিল ৩০ সেকেন্ডের মধ্যে এক হাতের উপরে ব্যালেন্স করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেছেন ত্রিশাল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. মনিরুল ইসলাম।

শুক্রবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুকের পক্ষ থেকে স্বীকৃতির বিষয়টি জানানো হয় মনিরুলকে। এ বছরের ৩ জুন তিনি এটি করেছিলেন।

প্রতিযোগিতায় অংশগ্রহণের বিষয়ে মনিরুল বলেন, আমি ব্যতিক্রম কিছু করতে চেয়েছিলাম। ইউটিউবে নানা বিষয় দেখে সেখান থেকে আমি চিন্তা করি এটা করার। এর আগে এই বিষয়ের রেকর্ডটাও বাংলাদেশের একজনের। তার নাম সিয়াম। থাকেন ঢাকার মিরপুরে। রেকর্ডটি করতে গিয়ে ৫০ টি পেন্সিল কিনি আমি অনুশীলনের জন্য। প্রথম দিকে পারছিলাম না। কিন্তু বাবা-মা আর বন্ধুদের অনুপ্রেরণায় আমি বারবার চেষ্টা করি এবং সফল হই। তিনি আরও বলেন, প্রথমে গিনেস রেকর্ডের ওয়েবসাইটে আমি আবেদনের নিয়মকানুনগুলো পড়ি। এরপর সে অনুযায়ী ভিডিও করে পাঠাই। একমাসের মধ্যে সার্টিফিকেটটি হাতে পাবো বলে নিশ্চিত করেছে তারা। এছাড়া আরও কয়েকটি ইভেন্টের জন্য আমি প্রস্তুতি নিচ্ছি।

মনিরুল ইসলাম জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের অর্থনীতি বিভাগে পড়াশোনা করছেন। কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার বাসিন্দা তিনি। বাবা জহিরুল ইসলাম এবং মাতা খায়রুন নাহার। দুই ভাইবোনের মধ্যে তিনি বড়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি