1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবসরোত্তর ভিভিআইপি মর্যাদার মেয়াদ কমল, এখন ৬ মাস রাতে ঝড়ের সতর্কবার্তা: ১০০ কিমি বেগে কালবৈশাখীর আশঙ্কা অর্ধশতাধিক শিক্ষার্থীকে সংসদ ভবন ঘুরিয়ে দেখালেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ ময়মনসিংহে নারী শিক্ষার্থীদের উত্যক্তকারী গ্রেফতার, সিরাজগঞ্জে অভিযান সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী এককভাবে নির্বাচিত ভোজ্যতেলের দাম বাড়ল: বোতলজাত সয়াবিন লিটারে এখন ১৯৯ টাকা সব খাতে করছাড় নয়, ব্যবসা সহজ করতে সহায়ক পদক্ষেপ: অর্থমন্ত্রী প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ড্রেস-ব্যাগ: জুলাইয়ে পাইলট কার্যক্রম শুরু নোয়াখালীতে অদিতা হত্যা: সাবেক গৃহশিক্ষক রনির ফাঁসির রায় সংসদে হঠাৎ অসুস্থ এমপি বাশার, লবিতে গিয়ে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

ভালুকায় নৈশপ্রহরী খুন, সহকর্মী গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১

ময়মনসিংহের ভালুকায় চোখে টর্চলাইট মারাকে কেন্দ্র করে মাসুদ মীর (৩৫) নামের এক নৈশপ্রহরীকে পিটিয়ে পানিতে ফেলে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশির সাংমা (৫০) নামের নিহতের একজন সহকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের পাড়াগাঁও গ্রামের রানার অটোমোটরস লিমিটেডে কারখানায় এ ঘটনা ঘটে।

নিহত মাসুদ মীর নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গন্ডা গ্রামের মৃত সাদে আব্বাস মীরের ছেলে। গ্রেফতার শিশির সাংমা একই জেলার দুর্গাপুর উপজেলার নয়াপাড়া গ্রামের মৃত আগনেস সাংমার ছেলে।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেফতার শিশির সাংমাকে শুক্রবার (২৪ সেপ্টেম্বর) আদালতে পাঠানো হবে।

পুলিশ জানায়, ঘটনার দিন মধ্যরাতে মাসুদ মীর ডিউটিতে ছিলেন। এ সময় অপর নৈশপ্রহরী শিশির সাংমা হঠাৎ মাসুদের গায়ে টর্চলাইটের আলো মারেন। এ নিয়ে দুজনের কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে শিশির সাংমা মাসুদ মিয়াকে পিটিয়ে গুরুতর আহত করে পাশের একটি পানির গর্তে ফেলে দেন। ভোর ৪টার দিকে অন্যান্য সহকর্মীরা বিষয়টি টের পেয়ে মাসুদ মীরকে আশঙ্কাজনক অবস্থায় গর্ত থেকে তুলে ক্যান্টিনে নিয়ে গেলে তিনি মারা যান। পরে শিল্প পুলিশকে খবর দিলে তারা মরদেহ উদ্ধার করে ভালুকা মডেল থানায় হস্তান্তর করেন।

এ ঘটনায় ওইদিন বিকেলে নিহতের ভাই বিল্লাল মীর বাদী হয়ে ভালুকা থানায় একটি হত্যা মামলা করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি