1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী বুড়ো বয়সে ভীমরতি রোগে ভুগছেন অলি আহমদ: ফজলুর প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বললো ডিবি সিলেটে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী ‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’

ময়মনসিংহে শিক্ষার্থীদের মেসে মেসে যাচ্ছে পুলিশ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১

করোনা সংকট ধীরে ধীরে কেটে যাওয়ায় আবারও ফিরে আসছে ময়মনসিংহ নগরীর বিভিন্ন মেসে থাকা স্কুল-কলেজের শিক্ষার্থীরা। তবে এসব শিক্ষার্থীরা যেন মেসে অবস্থানকালে মাদক ও চাঁদাবাজির শিকার না হয় এ ব্যাপারে তৎপর হয়েছে কোতোয়ালি পুলিশ। কোতোয়ালি থানার ওসি শাহ কামাল আকন্দ আজ নগরীর একাধিক মেসে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।

নগরীর কলেজ রোড, সানকীপাড়াসহ বেশ কিছু এলাকায় কলেজপড়ুয়া শিক্ষার্থীদের হোস্টেলে চাঁদা দাবি, স্থানীয়দের মাধ্যমে শিক্ষার্থীদের জোর করে মাদক সেবন করতে বাধ্য করা, মোবাইল ছিনতাইসহ নানা অত্যাচার করছে স্থানীয় ও বহিরাগত বখাটেরা। এ ছাড়াও রয়েছে চুরি, ছিনতাইয়ের অসংখ্য অভিযোগ। প্রতিবাদ করায় মারধরের হুমকির ঘটনাও আছে। এসব রোধে তৎপরতা শুরু করেছে কোতোয়ালি থানা পুলিশ।

ওসি শাহ কামাল আকন্দ বলেন, আজকের পর থেকে ছাত্র হোস্টেলে থাকা সকল শিক্ষার্থীদের নিরাপত্তার দায়িত্ব পুলিশের। তিনি মেসের শিক্ষার্থীদের যেকোনো সমস্যা ও প্রয়োজনে কোতোয়ালি ও ফাঁড়ি পুলিশের সাথে যোগাযোগ করার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি