1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নে প্রস্তাবক মঈন খান, সমর্থক গয়েশ্বর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল সাপ মারতে বাংলাদেশ থেকে ৩০ বেজি নিয়েছিল জাপান, সেই বেজি নির্মূলেই লাগল ৪৫ বছর জুলাই স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড কর্নেল অলির পক্ষে মনোনয়নপত্র জমা গ্যাস সংকটে জামালপুর-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে চালকদের অবরোধ প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধি দলের বৈঠক শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী

অসামাজিক কার্যকলাপের অভিযোগ, আটক ৪

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১

শেরপুরের শ্রীবরদীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক নারীসহ চারজনকে আটক করেছে পুলিশ। রবিবার (১২ সে‌প্টেম্বর) সন্ধ‌্যায় পৌর শহরের টিএনটি সাতানি শ্রীবরদী এলাকার জুলফিকার আলীর বাসা থেকে তাদের আটক করা হয়।

জানা গেছে, জুলফিকার আলী মকবুল হোসেনের ছেলে। আটককৃতরা হলেন- শেরপুর পৌর শহরের নাগপাড়া মহল্লার আবু সাঈদের ছেলে সাইফুল ইসলাম (৩৫), দিঘারপাড়া এলাকার আব্দুস সামাদের ছেলে কামাল মিয়া (২২), নওহাটা খোয়ারপাড় এলাকার আব্দুর রশিদের মেয়ে পারভীন বেগম (২২) ও শেরপুর সদর উপজেলার চর শেরপুর ইউনিয়নের মোতালেব মিয়ার ছেলে শিপন মিয়া (২৭)।

পু‌লিশ জানায়, দীর্ঘদিন ধরে ওই বাসায় অসামাজিক কার্যকলাপ চলছে। এমন সংবাদের ভিত্তিতে শ্রীবরদী থানার পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। এ সময় অসামা‌জিক কার্যকলাপরত অবস্থায় তাদেরকে আটক করা হয়। আটককৃতরা দীর্ঘদিন ধরে এ বাসায় অসামাজিক কার্যকলাপ করে আসছিল ব‌লে জানায় পু‌লিশ।

শ্রীবরদী থানার ওসি কুমার বিশ্বাস বলেন, ‘আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তু‌তি চলছে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি