1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবসরোত্তর ভিভিআইপি মর্যাদার মেয়াদ কমল, এখন ৬ মাস রাতে ঝড়ের সতর্কবার্তা: ১০০ কিমি বেগে কালবৈশাখীর আশঙ্কা অর্ধশতাধিক শিক্ষার্থীকে সংসদ ভবন ঘুরিয়ে দেখালেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ ময়মনসিংহে নারী শিক্ষার্থীদের উত্যক্তকারী গ্রেফতার, সিরাজগঞ্জে অভিযান সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী এককভাবে নির্বাচিত ভোজ্যতেলের দাম বাড়ল: বোতলজাত সয়াবিন লিটারে এখন ১৯৯ টাকা সব খাতে করছাড় নয়, ব্যবসা সহজ করতে সহায়ক পদক্ষেপ: অর্থমন্ত্রী প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ড্রেস-ব্যাগ: জুলাইয়ে পাইলট কার্যক্রম শুরু নোয়াখালীতে অদিতা হত্যা: সাবেক গৃহশিক্ষক রনির ফাঁসির রায় সংসদে হঠাৎ অসুস্থ এমপি বাশার, লবিতে গিয়ে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

ময়মনসিংহের জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ১২ জুয়ারি আটক

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১

ময়মনসিংহের জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ১২ জুয়ারি গ্রেপ্তার হয়েছে। তারা গত শুক্রবার গভীর রাতে নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের একটি বাজারে দোকানে বসে টাকা দিয়ে তাস খেলছিলেন।

ডিবির ওসি সফিকুল ইসলামের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, পুলিশ সুপার মো. আহমার উজ্জামানের নির্দেশে জুয়া মুক্ত ময়মনসিংহ গড়তে ডিবি পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এর অংশ হিসেবে গত শুক্রবার রাতে নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর এলাকায় অভিযান চালিয়ে টাকা দিয়ে তাস খেলারত অবস্থায় ১২ জনকে গ্রেপ্তার করা হয়।

তাঁরা হলেন- শরীফ মিয়া, বাক্কির মিয়া, পারভেজ মিয়া, লিটন মিয়া, সুমন মিয়া, সাইদুল ইসলাম, মহিবুল্লাহ, হুমায়ুন কবির ওরফে কবির, সজিব মিয়া, আবু হানিফ, আনোয়ার হোসেন ও তুহিন মিয়া। তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা হয়েছে। গতকাল শনিবার তাদের আদালতে পাঠিয়েছে নান্দাইল থানা পুলিশ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি