1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবসরোত্তর ভিভিআইপি মর্যাদার মেয়াদ কমল, এখন ৬ মাস রাতে ঝড়ের সতর্কবার্তা: ১০০ কিমি বেগে কালবৈশাখীর আশঙ্কা অর্ধশতাধিক শিক্ষার্থীকে সংসদ ভবন ঘুরিয়ে দেখালেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ ময়মনসিংহে নারী শিক্ষার্থীদের উত্যক্তকারী গ্রেফতার, সিরাজগঞ্জে অভিযান সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী এককভাবে নির্বাচিত ভোজ্যতেলের দাম বাড়ল: বোতলজাত সয়াবিন লিটারে এখন ১৯৯ টাকা সব খাতে করছাড় নয়, ব্যবসা সহজ করতে সহায়ক পদক্ষেপ: অর্থমন্ত্রী প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ড্রেস-ব্যাগ: জুলাইয়ে পাইলট কার্যক্রম শুরু নোয়াখালীতে অদিতা হত্যা: সাবেক গৃহশিক্ষক রনির ফাঁসির রায় সংসদে হঠাৎ অসুস্থ এমপি বাশার, লবিতে গিয়ে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

দাবি আদায় না হলে দুইদিন পণ্যবাহী পরিবহন বন্ধ ঘোষণা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১

চাঁদাবাজি ও পুলিশি হয়রানি বন্ধ না হলে দুইদিন পণ্যবাহী পরিবহন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ময়মনসিংহ ট্রাক-কাভার্ডভ্যান মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে মানববন্ধনে এ ঘোষণা দেন।

মানববন্ধনে বক্তারা বলেন, চাঁদাবাজি, পুলিশি হয়রানিসহ ১০ দফা দাবি না মানলে আগামী ২৭ ও ২৮ সেপ্টেম্বর দুইদিন পণ্যবাহী পরিবহন ধর্মঘট পালন করা হবে।

ট্রাক-কাভার্ডভ্যান মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের দাবির মধ্যে রয়েছে ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তি সহজ করা; সড়ক দুর্ঘটনায় হত্যা মামলা প্রত্যাহার; মালামাল চুরি, ডাকাতি ও ছিনতাইরোধ; বর্ধিত আয়কর প্রত্যাহার; জরিমানা বাদে গাড়ির কাগজপত্র হালনাগাদ; পুলিশের হয়রানিসহ চাঁদাবাজি বন্ধ; মাসিক মাসোহারা সিস্টেম দ্রুত বাতিল এবং গাড়ি চলাচলের জন্য বিভিন্ন পৌরসভা ও মহাসড়কে অবৈধ চাঁদাবাজি বন্ধ করা।

পরিবহন শ্রমিক ইউনিয়নের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আলী হোসেন বলেন, চাঁদাবাজি ও পুলিশি হয়রানি বন্ধসহ ১০ দফা দাবি না মানলে আগামী ২৭ ও ২৮ সেপ্টেম্বর পণ্যবাহী সব পরিবহন বন্ধ থাকবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা মোটর শ্রমিক মালিক সমিতির মহাসচিব মাহবুবুর রহমান, ট্রাক-কাভার্ডভ্যান ও ট্যাংকলরি মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের আহ্বায়ক মো. রুস্তম আলী খান, সদস্য সচিব মো. তাজুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক আবু মোতালেব, মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক চাঁন মিয়া, পরিবহন শ্রমিক ইউনিয়নের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আলী হোসেন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি