1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনামঃ
চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী বুড়ো বয়সে ভীমরতি রোগে ভুগছেন অলি আহমদ: ফজলুর প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বললো ডিবি সিলেটে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী ‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’

নৌকায় খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সদর ইউনিয়নের খাস পাড়া গ্রামে মঙ্গলবার দুপুরে পানিতে ডুবে ৪ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। নৌকায় খেলা করতে গিয়ে পানিতে ডুবে ওই শিশুর মৃত্যু হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, খাস পাড়া গ্রামের সুলতান মিয়ার মেয়ে আফরিন মঙ্গলবার দুপুরে পরিবারের অজান্তে বাড়ির সামনে ডোবার পানিতে বাঁধা নৌকায় খেলা করতে গিয়ে পানিতে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর আফরিনকে পরিবারের লোকজন ডোবার পানি থেকে উদ্ধার করে দ্রুত কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. আফরোজা আক্তার সাবা তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদ খান জানান, অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি