1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
ধানমন্ডির ইচিগো রেস্টুরেন্টে অভিযান, লাখ টাকা জরিমানা ১৮ কোটি জনগণের প্রত্যাশা পূরণে কাজ করব : দুদক চেয়ারম্যান রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন সবই দেখা যাবে ১২ ঘণ্টার জন্য মুক্তি পেলেন দীপু মনি গণমাধ্যম এখন অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি স্বাধীন: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ ৯৯৯-এ ফোন, মহাখালী থেকে চুরি হওয়া বাস উদ্ধার মিরপুর বেড়িবাঁধে রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিল বিভাগে আবেদন প্রধান শিক্ষক লন্ডনে, ভারপ্রাপ্ত ভাই; বেতনও চলছে নিয়মিত ‘তারেক রহমান ভারত সফরে গেলে সম্মানজনক অভ্যর্থনা দেওয়া হবে’

কীটনাশক পানে প্রাণ গেল শিশুর

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২২ আগস্ট, ২০২১

ময়মনসিংহের নান্দাইলে কীটনাশক পানে নোমান (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (২১ আগস্ট) দিবাগত রাত একটার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

মৃত নোমান উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের আমোদপুর গ্রামের খোরশেদ মিয়ার ছেলে।

নোমানের চাচা হাবিব মিয়া জানান, শশা ক্ষেতের পোকা-মাকড় দমনের জন্য বাজার থেকে কীটনাশক এনে ঘরের এক কোণে রাখেন শিশুটির বাবা খোরশেদ মিয়া। কোন এক সময় খেলার ছলে ওই কীটনাশক পান করে শিশুটি। সন্ধ্যার পর বমি করতে শুরু করলে বিষয়টি পরিবারেরর সবার নজরে আসে। দ্রুত শিশুটিকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।

এ বিষয়ে নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তের প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি