1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নে প্রস্তাবক মঈন খান, সমর্থক গয়েশ্বর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল সাপ মারতে বাংলাদেশ থেকে ৩০ বেজি নিয়েছিল জাপান, সেই বেজি নির্মূলেই লাগল ৪৫ বছর জুলাই স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড কর্নেল অলির পক্ষে মনোনয়নপত্র জমা গ্যাস সংকটে জামালপুর-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে চালকদের অবরোধ প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধি দলের বৈঠক শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী

ময়মনসিংহে করোনায় ৬ জনের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৯ আগস্ট, ২০২১

ময়মনসিংহে করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে নতুন করোনা শনাক্ত হয়েছেন ২০৮ জন। পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ১৫ দশমিক ৯৫ শতাংশ।

সোমবার (৯ আগস্ট) সকালে জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ১৩০৫টি নমুনা পরীক্ষায় ২০৮ জন করোনা শনাক্ত হন।

তিনি আরও বলেন, করোনায় ময়মনসিংহ সিটি করপোরেশন ও সদর উপজেলায় ৩ জন, গফরগাঁওয়ে ২ জন ও নান্দাইলে ১ জন মারা গেছেন।

করোনায় শনাক্ত ২০৮ জনের মধ্যে সদরে ১০৫ জন, নান্দাইলে ৩ জন, ঈশ্বরগঞ্জে ২ জন, গৌরিপুরে ৪ জন, ফুলপুরে ৮ জন, তারাকান্দায় ৫ জন, মুক্তাগাছায় ২৩ জন, ফুলবাড়িয়ায় ২ জন, ত্রিশালে ১১ জন, ভালুকায় ২৩ জন, গফরগাঁও ১৬ জন ও ধোবাউড়ায় ৬ জন করোনা শনাক্ত হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি