1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী বুড়ো বয়সে ভীমরতি রোগে ভুগছেন অলি আহমদ: ফজলুর প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বললো ডিবি সিলেটে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী ‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’

ময়মনসিংহ মেডিকেলে আরও ১৭ জনের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় ছয়জন ও উপসর্গ নিয়ে ১১ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩ আগস্ট) মমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।

করোনায় মৃতরা হলেন- ময়মনসিংহ সদরের শিলা সরকার (৪০), ঈশ্বরগঞ্জের আব্দুল কাইয়ুম (৬০), নেত্রকোনা সদরের বেদেনা (৬৫), হানিফা (৬৭), দিনাজপুরের ফুলবাড়ির শামসুন্নাহার (৬০) ও নরসিংদী সদরের আব্দুল মোতালেব (৬১)।

অন্যদিকে উপসর্গে মৃতরা হলেন- ময়মনসিংহ সদরের হোসনে আরা (৬৫), শামসুদ্দিন (৭৫), মুরশিদা (৪০), মোসলেম উদ্দিন (৬০), ভালুকার রওশন আরা (৩৭), তারাকান্দার জেবুন্নাহার (৫০), নান্দাইলের সুলতান উদ্দিন (৬২), ধোবাউড়ার সাহেরা বানু (৭০), নেত্রকোনা সদরের আদম আলি (৭০), টাঙ্গাইল সদরের জ্যোৎস্না (৭০) ও ঘাটাইলের জোবেদ আলি (৭৫)।

তিনি আরও বলেন, হাসপাতালের করোনা ইউনিটে ৫৫১ জন চিকিৎসাধীন আছেন। এর মধ্যে আইসিইউতে ২২ জন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৮৮ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫২ জন।

জেলা সিভিল সূত্র জানায়, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ১ হাজার ৬৬৪ টি নমুনা পরীক্ষায় ৪৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি