1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী বুড়ো বয়সে ভীমরতি রোগে ভুগছেন অলি আহমদ: ফজলুর প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বললো ডিবি সিলেটে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী ‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’

ময়মনসিংহ মেডিকেলে আরও ১৮ জনের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৩০ জুলাই, ২০২১

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় আটজন ও উপসর্গ নিয়ে ১০ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩০ জুলাই) মমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।

করোনায় মৃতরা হলেন- ময়মনসিংহ সদরের জোবেদা খাতুন (৯০), বাহার উদ্দিন (৬৫), ফুলপুরের দুলাল উদ্দিন (৬৫), মোসলেম উদ্দিন (৭৭), শেরপুর সদরের রহিমা বেগম (৫০), নেত্রকোনা বারহাট্টার মালেকা (৭২) ও জামালপুর সদরের রফিকুল ইসলাম (৭২)।

অন্যদিকে উগসর্গ নিয়ে মৃতরা হলেন- ময়মনসিংহ সদরের আনোয়ারা বেগম (৬০), সুফিয়া জামান (৭০), ফুলপুরের সুলেমা (৫৭), মুক্তাগাছার শামসুন্নাহার (৬৪), তারাকান্দার আব্দুল খালেক (৬৮), নেত্রকোনার রোবিউল (৮০), জামালপুর সদরের জোবেদা বেগম (৫৫), ইসলামপুরের আব্দুর খায়ের (৬১), টাঙ্গাইল সদরের মনি (৫০) ও মধুপুরের জহর আলি (৮০)।

ডা. মহিউদ্দিন খান মুন বলেন, হাসপাতালের করোনা ইউনিটে ৪৭২ জন চিকিৎসাধীন আছেন। নতুন ভর্তি হয়েছেন ৬৬ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬১ জন।’

এদিকে ময়মনসিংহ জেলা সিভিল সার্জন সূত্র জানায়, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ১৬৯৪ টি নমুনা পরীক্ষা করে ৪৪৮ জন করোনা শনাক্ত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি