1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনামঃ
ডেমরায় প্যাকেজিং কারখানায় আগুন, শ্রমিক আহত ধর্মকে রাজনীতির হাতিয়ার নয়—প্রধানমন্ত্রী বিল স্থগিতের দাবি বিরোধীদলীয় নেতার, ‘অধিকার খর্ব করবেন না’ ইনুকে ‘টেনশন কইরেন না’ বলা দুই পুলিশ সদস্য প্রত্যাহার, বিভাগীয় ব্যবস্থা প্রক্রিয়ায় ট্রাইব্যুনালে হাজিরা এড়িয়ে গেলেন কামরুল, ‘যেকোনো মূল্যে উপস্থিতি’ নির্দেশ রাজনৈতিক হয়রানির ২৩,৮৬৫ মামলা প্রত্যাহার: সংসদে আইনমন্ত্রী অবসরোত্তর ভিভিআইপি মর্যাদার মেয়াদ কমল, এখন ৬ মাস রাতে ঝড়ের সতর্কবার্তা: ১০০ কিমি বেগে কালবৈশাখীর আশঙ্কা অর্ধশতাধিক শিক্ষার্থীকে সংসদ ভবন ঘুরিয়ে দেখালেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ ময়মনসিংহে নারী শিক্ষার্থীদের উত্যক্তকারী গ্রেফতার, সিরাজগঞ্জে অভিযান

নেত্রকোনায় হেরোইনসহ ছাত্রলীগের সাবেক নেতা আটক

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১

নেত্রকোনার মদনে হেরোইনসহ আসাদুজ্জামান ভূইয়া আশা (৩৩) নামের ছাত্রলীগের সাবেক এক নেতাকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৭ জুলাই) দুপুরে উপজেলার মদন ইউনিয়নের কুলিয়াটি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। এ সময় তার বাড়ি থেকে তানভীর আহমেদ ফয়সাল নামের আরেক যুবককে আটক করা হয়।

আসাদুজ্জামান ভূইয়া আশা মদন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও কুলিয়াটি গ্রামের আতিকুর রহমানের ছেলে। তানভীর আহমেদ ফয়সাল একই গ্রামের বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ছাত্রলীগের সাবেক নেতা আসাদুজ্জামান ভূইয়া আশার নামে একাধিক মাদক মামলা রয়েছে। দুপুরে নিজ বাড়িতে মাদক সেবন করলে গোপন সংবাদের ভিত্তিতে দুজনকে আটক করে থানায় আনা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫ গ্রাম হেরোইন জব্দ করা হয়।

মদন থানার ভারপ্রাপ্তা কর্মকর্তা(ওসি) ফেরদৌস আলম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আসাদুজ্জামান ভূইয়া আশা ও তানভীর আহমেদ ফয়সালকে পুলিশ আটক করে। তাদের কাছে ৫ গ্রাম হেরোইন পাওয়া গেছে। আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে (২৮ জুলাই) বুধবার নেত্রকোনা আদালতে পাঠানো হবে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি