1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
জুলাই স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড কর্নেল অলির পক্ষে মনোনয়নপত্র জমা গ্যাস সংকটে জামালপুর-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে চালকদের অবরোধ প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধি দলের বৈঠক শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী বুড়ো বয়সে ভীমরতি রোগে ভুগছেন অলি আহমদ: ফজলুর প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বললো ডিবি সিলেটে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার

গৌরীপুরে নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৭ জুলাই, ২০২১

ময়মনসিংহের গৌরীপুরে বিয়ের ছয় মাসের মাথায় সানজিদা আক্তার রুপা (২৮) নামের এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৬ জুলাই) দিনগত রাত ১২টার দিকে উপজেলার ডৌহাখলা ইউনিয়নের রুকুনরীপুর গ্রামের স্বামীর বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়।

সানজিদা আক্তার রুপা তারাকান্দা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মো. আব্দুল মোতালেবের মেয়ে।

সানজিদা বাবা আবদুল মোতালেব অভিযোগ করেন, ছয় মাস আগে গৌরীপুর উপজেলার বারুয়ামারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ফারুক মিয়ার সঙ্গে পারিবারিক বিয়ে হয় তার। বিয়ের পর থেকে স্বামী ফারুক মিয়া, শাশুড়ি ও ননদ বিভিন্ন কারণে তাকে নির্যাতন করতেন। এটা একটা পরিকল্পিত হত্যা। আমি আমার মেয়ে হত্যার বিচার চাই।

এ বিষয়ে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকী বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি