1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু

করোনার টিকা নিতে গিয়ে হৃদরোগে নারীর মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১

নেত্রকোনার মোহনগঞ্জে করোনার টিকা নিতে গিয়ে ভিড়ের মধ্যে পড়ে উজ্জলা বণিক (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার টিকা নিতে গিয়ে তার মৃত্যু হয়। তিনি দেওথান গ্রামের বিমল বণিকের স্ত্রী।

একই দিনে উপজেলার খয়রাপাড়া গ্রামে আবুল হাসেম (৬০) নামের এক ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি ওই গ্রামের মৃত আবদুল গফুরের ছেলে। গত ৮ জুলাই করোনায় আক্রান্ত হয়ে নিজ বাড়িতে আইসোলেশনে থাকা অবস্থায় তিনি মারা যান।

মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ১২ জুলাই থেকে একযোগে সারা দেশের জেলা উপজেলার হাসপাতালগুলোতে সিনোফার্মার টিকা দেওয়ার কার্যক্রম শুরু হয়। এরই মধ্যে এ টিকা নেওয়ার জন্য উপজেলায় ১১০০ জন নারী-পুরুষ নিবন্ধন করেন। এর মধ্যে প্রথম দিন সোমবার ৫৫৬ জন টিকা গ্রহণ করেন এবং মঙ্গলবার দ্বিতীয় দিনে ৩৮৪ জন টিকা নিয়েছেন।

এদিকে, গত এক সপ্তাহ ধরে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় নিবন্ধন ছাড়াও শত শত লোক হাসপাতালে টিকা নেওয়ার জন্য ভিড় করেছেন। এ অবস্থায় মঙ্গলবার দুপুরে পৌরশহরের দেওথান গ্রামের বাসিন্দা বিমল বণিক তার স্ত্রী উজ্জলা বণিককে নিয়ে টিকা নেওয়ার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। সেখানে ভিড়ের মধ্যে হঠাৎ করে স্ত্রী উজ্জলা বণিক মাটিতে লুটিয়ে পড়েন। কর্তব্যরত চিকিৎসক তাৎক্ষণিকভাবে শারীরিক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. সুবীর সরকার বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা নিতে আসা উজ্জলা বণিক আগে থেকেই হৃদরোগে আক্রান্ত ছিলেন। এতেই তার মৃত্যু হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি