1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
বুড়ো বয়সে ভীমরতি রোগে ভুগছেন অলি আহমদ: ফজলুর প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বললো ডিবি সিলেটে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী ‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ধর্ষণ করে ভিডিও ছড়িয়ে দেয়ার অভিযোগে যুবক গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৯ জুলাই, ২০২১

নেত্রকোনার মদনে প্রেমের সম্পর্কের পর একাধিকবার ধর্ষণ করে সেই ভিডিও ছড়িয়ে দেয়ার অভিযোগে করা মামলায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ জুলাই) রাতে গাজীপুরের গাছা থানার জয়বাংলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার (৯ জুলাই) বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গ্রেফতার যুবকের নাম আমিরুল মিয়া (২৮)। তিনি আটপাড়া উপজেলার তেলিগাতি ইউনিয়নের গৌরীনগর গ্রামের বাসিন্দা।

মামলা সূত্রে জানা যায়, মদন উপজেলার ওই মেয়েটির সঙ্গে গত তিন বছর আগে আমিরুলের প্রেমের সম্পর্ক।একপর্যায়ে মেয়েটিকে ধর্ষণ করে কৌশলে ভিডিও ধারণ করে। পরে তা ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে একাধিকবার বিভিন্ন স্থানে নিয়ে ধর্ষণ করে। একপর্যায়ে ভুক্তভোগী ঘটনাটি তার পরিবারকে জানায়।এতে ক্ষিপ্ত হয়ে গত এক মাস আগে আমিরুল ধর্ষণের ভিডিও ও আপত্তিকর ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়। ঘটনায় গত ২৫ জুন মেয়েটির মা বাদী হয়ে এ নিয়ে ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা করেন।বৃহস্পতিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে গাজিপুরের জয়বাংলা এলাকা থেকে গ্রেফতার করে।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম বলেন, মামলার প্রেক্ষিতে আমিরুল মিয়াকে গ্রেফতার করা হয়। আমিরুলের মোবাইল ফোন জব্দ করা হয়েছে। শুক্রবার বিকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি