1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নে প্রস্তাবক মঈন খান, সমর্থক গয়েশ্বর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল সাপ মারতে বাংলাদেশ থেকে ৩০ বেজি নিয়েছিল জাপান, সেই বেজি নির্মূলেই লাগল ৪৫ বছর জুলাই স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড কর্নেল অলির পক্ষে মনোনয়নপত্র জমা গ্যাস সংকটে জামালপুর-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে চালকদের অবরোধ প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধি দলের বৈঠক শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী

ময়মনসিংহ মেডিকেলে আরও ১৪ জনের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৯ জুলাই, ২০২১

গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থা আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ছয়জন করোনায় ও আটজন উপসর্গ নিয়ে মারা গেছেন।

শুক্রবার (৯ জুলাই) সকালে মমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।

করোনায় মৃতরা হলেন- ময়মনসিংহ সদরের মফিজুর রহমান (৬৫), শহীদুল ইসলাম (৪৫), গফরগাঁওয়ের সিরাজুল ইসলাম (৮০), ঈশ্বরগঞ্জের মোজাম্মেল হক (৬০), নেত্রকোনা সদরের সাহেরা খাতুন (৭০) ও পুর্বধলার আব্দুল মতিন (৬৮)।

অন্যদিকে উপসর্গ নিয়ে মৃতরা হলেন- ময়মনসিংহ সদরের আব্দুল জলিল (৬০), মোখলেছুর রহমান (৬৫), মীর জান (৮০), ভালুকার আলী নেওয়াজ (৫৫), গফরগাঁওয়ের কুলসুম বেগম (৫৫), শেরপুর সদরের আব্দুস সামাদ (৬৫), জসতিয়া রানী (৪০) ও টাঙ্গাইলের আব্দুল জলিল (৫৬)।

ডা. মহিউদ্দিন খান মুন বলেন, করোনা ইউনিটে বর্তমানে ৩৮৬ রোগী ভর্তি আছেন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ভর্তি হয়েছে ৫১ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৪ জন।

এদিকে ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলের, মমেকের পিসিআর ল্যাবে অ্যান্টিজেন টেস্টে ৬৬৯ নমুনা পরীক্ষা করে নতুন করে ১৮৭ জন করোনা শনাক্ত হয়েছেন।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি