1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী বুড়ো বয়সে ভীমরতি রোগে ভুগছেন অলি আহমদ: ফজলুর প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বললো ডিবি সিলেটে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী ‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে

ভালুকায় ৬০ জনকে ৫৩ হাজার টাকা জরিমানা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৩ জুলাই, ২০২১

করোনা পরিস্থিতিতে সাতদিনের কঠোর বিধি-নিষেধ চলাকালে সরকারি নির্দেশনা অমান্য করার দায়ে ময়মনসিংহের ভালুকায় গতকাল শুক্রবার (২ জুলাই) পথচারী, মোটরসাইকেল চালক, প্রাইভেটকার-মাইক্রোচালকসহ ৬০ জনকে ৫৩ হাজার ৬শ টাকা জরিমানা করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মো. মাইন উদ্দিনের নেতৃত্বে পরিচালিত আলাদা দুটি ভ্রাম্যমাণ আদালত ভালুকা সদরসহ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মহামারি করোনা পরিস্থিতিতে সাতদিনের কঠোর বিধি-নিষেধের দ্বিতীয় দিন গতকাল শুক্রবার (২ জুলাই) সকালে ভালুকা মডেল থানা পুলিশের সহায়তায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন ভালুকা সদরের শিমুলতলী এলাকায় অভিযান চালিয়ে সরকারি নির্দেশনা অমান্য করায় পথচারী ও মোটরসাইকেল চালকসহ ২১ জনকে ২৬ হাজার টাকা জরিমানা করেন। এদিকে, নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মো. মাইন উদ্দিনের নেতৃত্বে সকাল থেকে রাত পর্যন্ত পরিচালিত অপর একটি আদালত ভালুকা সদরসহ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩৯ জনকে ২৭ হাজার ৬শ টাকা জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন জানান, করোনা পরিস্থিতিতে সরকারি বিধি-নিষেধ চলাকালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি