1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার

ময়মনসিংহ মেডিকেলে র‍্যাবের হাতে আটক ১৩ দালাল

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে দালাল চক্রের ১৩ জন সদস্যকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ১৪। বৃহস্পতিবার (১৭ জুন) সকালে জরুরি বিভাগ ও বহির্বিভাগসহ বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলো নগরীর চরপাড়া এলাকার এনায়েত কবির (৪২), একই এলাকার মনোয়ার হোসন (৪২), রতন মিয়া (৪৫), মনির হোসেন (৩৭), মাসুদুল করিম, দিঘারকান্দা এলাকার ফিরোজ মিয়া (৫০), মাসকান্দার আলাল উদ্দিন (৬০), শিকারীকান্দার নজরুল ইসলাম (৪০)।

এছাড়াও সদরের সিরতা আলা উদ্দিন (৫৫), বাঘমারা এলাকার টুটুল আহমেদ শরীফ (৩৭), সদরের বোররচর এলাকার সোহেল মিয়া (৩১), কালীবাড়ি এলাকার আলমগীর হোসেন (৪২), বড়ভিলা এলাকার আসাদুল ইসলাম মিশু (২৭) আটক হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আটকরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এবং অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দালাল।

র‍্যাব-১৪ এর সহকারী পরিচালক ও মিডিয়া অফিসার আনোয়ার হোসেন বলেন, সম্প্রতি মমেক হাসপাতালে দালালের দৌরাত্ম্য বেড়েছে বলে অভিযোগ পেয়েছি। তারা মমেক হাসপাতালসহ বেসরকারি ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারে রোগীদের নানাভাবে হয়রানি করে আসছিল।

এমন অভিযোগের ভিত্তিতেই সকাল থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান এ কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি