1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী বুড়ো বয়সে ভীমরতি রোগে ভুগছেন অলি আহমদ: ফজলুর প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বললো ডিবি সিলেটে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী ‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে

ময়মনসিংহ মেডিকেল কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৬

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৫ মে, ২০২১

ময়মনসিংহ মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম বর্ষ ভর্তির দিন ছাত্রলীগের দুই গ্রুপের হাতাহাতির ঘটনায় ছয়জন আহত হয়েছেন। এ ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৫ মে) বেলা ১১টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- বৈশ্বিক (২২), জাহিদুল ইসলাম তুষার (২৫), সৌরভ (২৩) মেহেদী হাসান (২৩), আল-আমিন (২১) ও সুনীতি কুমার (২৪)। তারা প্রত্যেকেই ৫৫ ব্যাচের শিক্ষার্থী।

বিষয়টি নিশ্চিত করেন মমেকের অধ্যক্ষ চিত্তরঞ্জন দেবনাথ।

তিনি বলেন, নতুন শিক্ষার্থীদের দলে ভেড়ানো নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরিস্থিতি এখন শান্ত। ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে।

এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন বলেন, ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি এখন শান্ত।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি