1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী বুড়ো বয়সে ভীমরতি রোগে ভুগছেন অলি আহমদ: ফজলুর প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বললো ডিবি সিলেটে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী ‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’

ময়মনসিংহে সাবেক বিআরটিসি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৩ মে, ২০২১

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় সৈয়দ আব্দুল কাদির শিপার (৩৮) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার তারুন্দিয়া ইউনিয়নের গাবরবোয়ালী গ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে। এক সময় তিনি রাজধানীর খিলক্ষেত বিআরটিসি ডিপোর অ্যাকাউন্টস অফিসার হিসেবে কাজ করতেন।

শনিবার (২২ মে) বিকেলে উপজেলার তারুন্দিয়া ইউনিয়নের গাবরবোয়ালী গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সৈয়দ আব্দুল কাদির শিপার রাজধানীর খিলক্ষেত বিআরটিসির ডিপোর অ্যাকাউন্টস অফিসার হিসেবে কাজ করতেন। প্রায় তিন বছর আগে তার চাকরি চলে যায়। এরপর থেকে তিনি গ্রামের বাড়িতেই থাকতেন।

শনিবার দুপুরের দিকে আব্দুল কাদির তার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন। দুপুর গড়িয়ে সন্ধ্যা হলে হলেও দরজা না খোলায় তাকে ডাকাডাকি করেন স্বজনরা। সাড়া না পেয়ে দরজা ভেঙে আব্দুল কাদিরকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের লোকজন। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরগঞ্জ থানার পরিদর্শক (ওসি, তদন্ত) জহিরুল হক মুন্না বলেন, ধারণা করা হচ্ছে, চাকরি হারিয়ে অভাব-অনটনে আত্মহত্যা করতে পারেন শিপার। এ বিষয়ে পরে বিস্তারিত বলা যাবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি