1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিমানের ইতিহাসে সবচেয়ে বড় চুক্তি: ৩৭ হাজার কোটি টাকায় ১৪ উড়োজাহাজ কিনছে বিমান ব্যয় কমাতে নতুন নির্দেশনা: অতিরিক্ত সচিবরা আর বিজনেস ক্লাসে ভ্রমণ করতে পারবেন না ফুলবাড়িয়ায় অবৈধ জ্বালানি বেচাকেনা: ট্যাংক লরি জব্দ, গ্রেপ্তার ৩ সাপের ছোবল খেয়ে জীবিত গোখরা নিয়েই হাসপাতালে যুবক ভালুকায় স্কুলে চুরি: কম্পিউটারসহ ৩ লাখ টাকার মালামাল উধাও সংসদে ঐক্যের ডাক: ‘পিঁপড়ার বলের মতো’ একসঙ্গে থাকার আহ্বান চিফ হুইপ মনির রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের তামিমের নেতৃত্বাধীন বিসিবি কমিটি নিয়ে হাইকোর্টে রিট মায়ের আরোগ্য কামনায় দানবাক্সে সোনার দুল ও চিরকুট সীমান্তে ‘কুমির-সাপ’ মোতায়েনের প্রস্তাব বিএসএফের, সমালোচনায় বিশেষজ্ঞরা

গফরগাঁওয়ে লরিচাপায় শিক্ষার্থীর মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১

ময়মনসিংহের গফরগাঁওয়ে লরিচাপায় রিয়াদ (১২) নামে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী ঘটনাস্থলেই নিহত হয়েছে। আজ শুক্রবার দুপুরে পৌর শহরের সালটিয়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত রিয়াদ সালটিয়া এলাকার নজরুল ইসলামের ছেলে ও স্থানীয় রোস্তম আলী গোলন্দাজ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ১টার দিকে পৌরসভার এক নম্বর ওয়ার্ড সালটিয়া মাদরাসা সংলগ্ন জনৈক কৃষকের ক্ষেতের পাকা ধান কাটার পর বাড়িতে নিয়ে যাওয়ার জন্য লড়িতে বোঝাই করা হয়। এ সময় রিয়াদসহ এলাকার অন্য শিশুরা লরিতে চড়ার জন্য ইঞ্জিন ও ট্রলির মধ্যে উঠে বসে। পরে লরি ক্ষেত থেকে পাশের সড়কে তুলার সময় ঝাকি লেগে রিয়াদ ইঞ্জিনের বড় চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

এ ব্যাপারে নিহতের বাবা নজরুল ইসলাম গফরগাঁও থানায় লাশ দাফনের অনুমতি চেয়ে লিখিত আবেদন করেন। স্থানীয় কাউন্সিলার শিহাব উদ্দিন বলেন, ঘটনাটি খুবই দুঃখ জনক।

গফরগাঁও থানার ওসি অনুকুল সরকার বলেন, নিহতের বাবার লিখিত আবেদনের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি