1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী বুড়ো বয়সে ভীমরতি রোগে ভুগছেন অলি আহমদ: ফজলুর প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বললো ডিবি সিলেটে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী ‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’

তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে যুবক খুন

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১

কিশোরগঞ্জের বাজিতপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আবুল হোসেন নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) রাতে উপজেলার হিলোচিয়া ইউনিয়নের জমসেদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সোহেল মিয়া একই গ্রামের আফিল উদ্দিনের ছেলে। আটক আবুল হোসেন একই গ্রামের মৃত আফাজ আলীর ছেলে।

পুলিশ জানায়, সোহেলের একটি গরু একই এলাকার মৃত আফাজ আলীর ছেলে আবুল হোসেনের গরুর শিং ভেঙে ফেলে। এ ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাত ৮টায় দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত হন সোহেল। আশঙ্কাজনক অবস্থায় তাকে বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, এ ঘটনায় আবুল হোসেনকে আটক করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি