1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী বুড়ো বয়সে ভীমরতি রোগে ভুগছেন অলি আহমদ: ফজলুর প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বললো ডিবি সিলেটে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী ‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’

স্ত্রীর সহযোগিতায় নাতনিকে ধর্ষণ, অন্তঃসত্ত্বা কিশোরী

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১

নেত্রকোনার মদনে স্ত্রীর সহযোগিতায় প্রতিবেশী দাদার ধর্ষণের শিকার হয়েছে এক কিশোরী (১৩)। এ ঘটনা বৃহস্পতিবার (২২ এপ্রিল) ওই কিশোরীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

মামলায় আসামিরা হলেন, উপজেলার ফতেপুর ইউনিয়নে দেওয়ান পাড়া গ্রামের আছেন আলীর ছেলে আজিজুল (৪৮) ও তার স্ত্রী জরিনা আক্তার (৪০)। আজিজুল ও কিশোরীর দাদা-নাতনির সম্পর্ক।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, অভিযুক্ত আজিজুলের বাড়ি-ঘর না থাকায় দীর্ঘদিন ধরে কিশোরীদের বাড়িতে বসবাস করে আসছেন। ২০২০ সালে ২৫ ডিসেম্বর দিনের বেলায় ওই কিশোরী আজিজুলের ঘরে পান আনতে গেলে স্ত্রীর সহযোগিতায় ধর্ষণ করেন। ওই দিন রাতে কিশোরীর মুখে গামছা বেঁধে পুনরায় তাকে ধর্ষণ করে আজিজুল। এরপর ভয়-ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে কাউকে জানালে হত্যার হুমকি দেন। এক পর্যায়ে কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বিষয়টি বৃহস্পতিবার (২২ এপ্রিল) স্বজনদের জানায় ওই কিশোরী। ওই দিনই কিশোরীর মা মামলা দায়ের করেন।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, কিশোরীর ডাক্তারি পরীক্ষার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি