1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নে প্রস্তাবক মঈন খান, সমর্থক গয়েশ্বর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল সাপ মারতে বাংলাদেশ থেকে ৩০ বেজি নিয়েছিল জাপান, সেই বেজি নির্মূলেই লাগল ৪৫ বছর জুলাই স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড কর্নেল অলির পক্ষে মনোনয়নপত্র জমা গ্যাস সংকটে জামালপুর-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে চালকদের অবরোধ প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধি দলের বৈঠক শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী

মদনে সিলিন্ডার বিস্ফোরণে ৩ কৃষকের বসতঘর পুড়ে ছাই, নারী দগ্ধ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১

নেত্রকোনার মদনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিন কৃষকের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। আরও দুই কৃষকের বসতঘর ক্ষয়ক্ষতি হয়েছে।

বিস্ফোরণে শিরিন আক্তার (৪০) নামের এক নারী দগ্ধ হয়েছেন। তাকে প্রথমে মদন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। তবে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) সন্ধ্যার পর মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নের বাস্তা গ্রামে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে মদন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস অফিস সূত্রে জানা যায়, বাস্তা গ্রামের কৃষক ছহিম উদ্দিনের রান্নাঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। পাশের কৃষক নুরুল ইসলামের বসতঘরেও পুড়ে ছাই হয়ে যায়। এসময় আরও তিন কৃষকের বসতঘরের ক্ষয়ক্ষতি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে পাঁচ কৃষকের প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

খবর পেয়ে তিয়শ্রী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফখর উদ্দিন আহম্মেদ ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত কৃষক ছহিম উদ্দিন ও নুরুল ইসলামকে ২ হাজার টাকা করে অর্থ সহায়তা প্রদান করেন।

মদন ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার আহমেদুল কবীর বলেন, রান্নাঘরের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে ৭-৮ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি