1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী বুড়ো বয়সে ভীমরতি রোগে ভুগছেন অলি আহমদ: ফজলুর প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বললো ডিবি সিলেটে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী ‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’

ড্রেজার মেশিন পুড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী পিআইসির আওতাধীন ১ নম্বর ডাংধরা ইউনিয়নের পাথরেরচর বাজার ও উত্তরাঞ্চলের একমাত্র যোগাযোগের মাধ্যম পাথরেরচর সেতু রক্ষা বাঁধ।

বেশ কিছু দিন ধরে বাঁধটির কাছ থেকে শ্যালো মেশিন চালিত ড্রেজারের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলন করছিল একটি চক্র। এতে পাথরেরচর বাজার রক্ষা বাঁধসহ উত্তরাঞ্চলের সঙ্গে যোগাযোগের একমাত্র সেতু জিঞ্জিরাম নদীতে স্থাপিত জিঞ্জিরাম সেতুটিও এখন হুমকির মুখে। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কখনো দিনে আবার কখনো রাতে চলছে অবৈধভাবে বালু উত্তোলন।

অভিযান চালানোর দুই-একদিন পরই আবার শুরু হয় বালু উত্তোলন। এ ধরনের কর্মকাণ্ড রোধে গতকাল বুধবার (২১ এপ্রিল) দুপুরে অভিযান পরিচালনা করেন দেওয়ানগঞ্জ সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান।

অভিযানে একটি ড্রেজার মেশিন আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় এবং ড্রেজারের বিভিন্ন সরঞ্জামসহ প্রায় আড়াই শ পাইপ ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। এ সময় সঙ্গে ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হাসান।

সানন্দবাড়ী পিআইসি’র এসআই আফতাব উদ্দিন, এএসআই সেলিমসহ পুলিশের একটি দল।

সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান বলেন, ‘প্রায় প্রতিদিনই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। সরকারি স্থাপনার আশপাশে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি