1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

ফুলপুরে কৃষকরা পেলেন কৃষি উপকরণ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১১ এপ্রিল, ২০২১

ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলায় বিনামূল্য কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। আজ রবিবার দুপুরে উপজেলা কৃষি অফিসে প্রায় দুই কোটি টাকার আধুনিক যন্ত্রপাতি বিতরণ করা হয়। এসব যন্ত্রপাতি অর্ধেক মূল্যে বিতরণ করা হবে ছয়জন কৃষকের মাঝে।

সহজ পদ্ধতিতে ছয় মাসের কিস্তিতে বিনাসুদে পরিশোধ করে কৃষক হবেন যন্ত্রের মালিক। আজ রবিবার চারজন কৃষকের মাঝে এই কৃষিযন্ত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও শীতেষ চন্দ্র সরকার, উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল করিম রাসেল, কৃষি অফিসার আব্দুল আল-মামুন, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভিন লাকি প্রমুখ।

ফুলপুর কৃষি অফিস সূত্রে জানা যায়, ছয়জন কৃষকের মাঝে ধানকাটার কম্বাইন্ড হারভেস্টার বিতরণ করা হবে। যার প্রতিটির মূল্যে ৩০ লাখ টাকার ওপরে। কৃষকরা মাত্র ৩-৪ লাখ টাকা জমা দিয়ে ছয় মাসের মধ্যে বিনাসুদে পরিশোধ করে এসব যন্ত্রপাতির মালিকানা লাভ করবেন।

উপজেলা নির্বাহী অফিসার ইউএনও শীতেষ চন্দ্র সরকার বলেন, বোরো ধান নিয়ে কৃষকের হতাশার সময় শেষ। বিশেষ করে প্রাকৃতিক বিপর্যের হাত থেকে রক্ষা করবে এ আধুনিক যন্ত্রটি। ফুলপুরে এবার বাম্পার ফলন হয়েছে। প্রাকৃতিক কারণে আংশিক ক্ষতি হলেও তা পূরণ হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি