1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

ভৈরবে সাবান কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩১ মার্চ, ২০২১

কিশোরগঞ্জের ভৈরবে বিএসটিআই এর অনুমোদন না থাকায় ও একই সাবান বিভিন্ন মোড়কে বাজারজাত করায় কাপড় ধোয়ার বল সাবানের ফ্যাক্টরি একতা সোপ এর মালিক সত্যজিৎ কুমার দাসকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

এছাড়া কোভিড-১৯ প্রতিরোধে সরকারের ১৮ দফা নির্দেশনার অংশ হিসেবে মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মেনে চলাসহ অন্যান্য সকল নির্দেশনা বাস্তবায়নের জন্য ভৈরব বাজার এলাকায় অভিযান পরিচলনা করা হয়।

এ সময় মাস্ক ছাড়া চলাফেরা করায় ১১ জন পথচারীকে ১ হাজার ৪৫০ টাকা অর্থদণ্ড এবং হেলমেট ও লাইসেন্স না থাকায় ৫ জন মোটর সাইকেল চালককে ১ হাজার ৮শ’ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৩১ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত ভৈরব বাজারে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুবনা ফারজানা এ অভিযান পরিচালনা করেন। অভিযানে সহযোগিতা করেন ভৈরব থানা পুলিশ সদস্যরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি