1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
মহান মে দিবস আজ: শ্রমিক অধিকারের লড়াইয়ের স্মরণে বিশ্বজুড়ে পালন বিমানের ইতিহাসে সবচেয়ে বড় চুক্তি: ৩৭ হাজার কোটি টাকায় ১৪ উড়োজাহাজ কিনছে বিমান ব্যয় কমাতে নতুন নির্দেশনা: অতিরিক্ত সচিবরা আর বিজনেস ক্লাসে ভ্রমণ করতে পারবেন না ফুলবাড়িয়ায় অবৈধ জ্বালানি বেচাকেনা: ট্যাংক লরি জব্দ, গ্রেপ্তার ৩ সাপের ছোবল খেয়ে জীবিত গোখরা নিয়েই হাসপাতালে যুবক ভালুকায় স্কুলে চুরি: কম্পিউটারসহ ৩ লাখ টাকার মালামাল উধাও সংসদে ঐক্যের ডাক: ‘পিঁপড়ার বলের মতো’ একসঙ্গে থাকার আহ্বান চিফ হুইপ মনির রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের তামিমের নেতৃত্বাধীন বিসিবি কমিটি নিয়ে হাইকোর্টে রিট মায়ের আরোগ্য কামনায় দানবাক্সে সোনার দুল ও চিরকুট

গৌরীপুরে বর্ণিল আয়োজনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৮ মার্চ, ২০২১

ময়মনসিংহের গৌরীপুরে শনিবার (২৭ মার্চ) বর্ণিল আয়োজনে ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়শীল বাংলাদেশ’ উদযাপন করেছে উপজেলা প্রশাসন। এ উপলক্ষে অনুষ্ঠিত হয় আনন্দ র‌্যালি, আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া উপজেলা পরিষদ চত্বরে উদ্বোধন করা হয়েছে দু’দিনব্যাপি উন্নয়ন মেলা।

উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফের সভাপতিত্বে ও মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার কমল রায়ের সঞ্চালনা আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, সহকারি কমিশনার (ভূমি) মোঃ আবিদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহাম্মদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোঃ আব্দুর রহিম, গৌরীপুর প্রেসক্লাবের সদস্য সচিব মশিউর রহমান কাউসার।

আলোচনা শেষে উন্নয়ন মেলার স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ। মেলায় স্টলগুলোতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কার্যক্রম ও বর্তমান সরকারের উন্নয়ন চিত্র উপস্থাপন করা হয়েছে। এতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতা-কর্মীবৃন্দ, পুলিশ বিভাগ, বীর মুক্তিযোদ্ধাগণ, সাংবাদিকবৃন্দ স্থানীয় সর্বস্তরের জনগণ স্বতস্ফূর্তভাবে অংশগ্রহন করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি