1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল সাপ মারতে বাংলাদেশ থেকে ৩০ বেজি নিয়েছিল জাপান, সেই বেজি নির্মূলেই লাগল ৪৫ বছর জুলাই স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড কর্নেল অলির পক্ষে মনোনয়নপত্র জমা গ্যাস সংকটে জামালপুর-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে চালকদের অবরোধ প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধি দলের বৈঠক শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী বুড়ো বয়সে ভীমরতি রোগে ভুগছেন অলি আহমদ: ফজলুর

ভৈরবে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, ক্ষিপ্ত ভাইয়ের ছুরিকাঘাতে ধর্ষক আহত

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১

কিশোরগঞ্জের ভৈরবে মায়ের জন্য চিতই পিঠা আনতে গিয়ে প্রতিবন্ধী এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। সোমবার (২২ মার্চ) সন্ধ্যায় ভৈরব বাজার ঋষিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ধর্ষণের শিকার প্রতিবন্ধী কিশোরীর মামাতো ভাই ক্ষিপ্ত হয়ে ধর্ষক হাসান আলী (৩০) কে ছুরিকাঘাতে আহত করেছে।

খবর পেয়ে পুলিশ ধর্ষক হাসান আলীকে আহত অবস্থায় আটক করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেছে। পুলিশ এ সময় প্রতিবন্ধী কিশোরীর মামাতো ভাইকেও আটক করে।

এছাড়া কিশোরীর ডাক্তারি পরীক্ষার জন্য তাকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে ভৈরব থানায় মামলা দায়ের করেছেন।

অন্যদিকে ধর্ষক হাসান আলীকে ছুরিকাঘাতে আহত করার ঘটনায় পুলিশ বাদী হয়ে সাকিবের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ভৈরববাজার ঋষিপাড়ার প্রতিবন্ধী কিশোরী রাতে পিঠা আনতে গেলে একই এলাকার মৃত শাহজাহান আলীর ছেলে হাসান আলী তাকে কৌশলে একটি করাত কলের পাশে নির্জন স্থানে নিয়ে যায়।

পরে সেখানে নিয়ে কিশোরীকে ধর্ষণ করে। ঘটনাটি স্থানীয়দের নজরে এলে ধর্ষক হাসান আলীকে আটক করে পুলিশে খবর দেয়।

পুলিশ যাওয়ার আগেই কিশোরীর মামাতো ভাই খবর পেয়ে ধর্ষক হাছান আলীকে ছুরিকাঘাত করে।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় ধর্ষক হাছান আলীকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ধর্ষককে ছুরিকাঘাত করায় কিশোরীর মামাতো ভাইকেও পুলিশ আটক করে।

ভৈরব থানার এসআই রফিকুল ইসলাম জানান, এলাকাবাসী ধর্ষককে আটক করে থানায় খবর দেয়। পুলিশ যাওয়ার ১৫ মিনিট আগেই কিশোরীর মামাতো ভাই ছুরিকাঘাত করে অভিযুক্ত হাসানকে আহত করে। আমরা তাকেও আটক করেছি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি