1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী বুড়ো বয়সে ভীমরতি রোগে ভুগছেন অলি আহমদ: ফজলুর প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বললো ডিবি সিলেটে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী ‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে

৮ম দফায় সাজা স্থগিতের মেয়াদ বাড়লো খালেদা জিয়ার

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২০ মার্চ, ২০২৪

অষ্টম বারের মতো খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরও ছয়মাস ছয়মাস বাড়ানো হয়েছে। তবে এক্ষেত্রে শর্ত হলো, তিনি বিদেশ যেতে পারবেন না অর্থাৎ তাকে দেশে থেকেই চিকিৎসা নিতে হবে, জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

বুধবার (২০ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব জানান আইনমন্ত্রী। নির্বাহী আদেশে এ মেয়াদ বাড়ানো হয়েছে বলে জানিয়ে আইনমন্ত্রী বলেন, আগেরমতো একই শর্তে তারা সাজা স্থগিতের মেয়াদ ছয়মাস বাড়ানো হয়েছে।

মন্ত্রী বলেন, মানবিক কারণে খালেদা জিয়াকে নির্বাহী আদেশে মুক্তি দেয়া হলেও একইরকম মানবিক কারণ দেখিয়ে বিদেশে চিকিৎসা নিতে পাঠানোর বিধান আইনে নেই। তার সাজা স্থগিত সংক্রান্ত ফাইল আজকেই আইন মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ঢাকার একটি বিশেষ আদালত খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দেয়া হয়। ২০১৭ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে যান তিনি। এরপর ২০২০ সালের ২৫ মার্চ সরকার খালেদা জিয়ার কারাদণ্ড ছয় মাসের জন্য স্থগিত করলে কারাগার থেকে মুক্তি পান তিনি। এরপর থেকেই গুলশানের বাসায় আছেন খালেদা জিয়া। তবে, তার শারীরিক অবস্থা ভালো নয়। যার জন্য, বিদেশে চিকিৎসা করানোর দাবি করে আসছে পরিবার ও বিএনপি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি