1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
আগামী সপ্তাহে কমতে পারে লোডশেডিং, আশ্বাস বিদ্যুৎমন্ত্রীর ফুলপুরে কৃষক হত্যা: একই পরিবারের ৩ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন মা-বোনদের জন্য আসছে ‘এলপিজি কার্ড’: প্রধানমন্ত্রী শেরেবাংলা এ কে ফজলুল হক প্রজ্ঞা ও সাহসের অনন্য দৃষ্টান্ত: রাষ্ট্রপতি জামালপুরে কালবৈশাখীর তাণ্ডব: গাছচাপায় মা ও দুই মেয়ের মৃত্যু মানহানির মামলায় এমপি মুফতি আমির হামজার আগাম জামিন পদ্মায় মাছ ধরতে গিয়ে জেলেদের বড়শিতে কুমির কাস্টমস কর্মকর্তা বুলেট হত্যা: গ্রেপ্তার ৫, সবাই ডাকাতি মামলার আসামি যশোরে প্রধানমন্ত্রীর ব্যস্ত দিন: খাল খনন উদ্বোধন, হাসপাতালের ভিত্তিপ্রস্তর ও জনসভা ঢাবির অপরাজেয় বাংলায় বজ্রাঘাতে ২ শিক্ষার্থী আহত

২৮ অক্টোবরের সহিংস ঘটনায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ৭ দেশের উদ্বেগ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩

ঢাকায় ২৮ অক্টোবর (শনিবার) রাজনৈতিক সমাবেশকে কেন্দ্র করে সহিংস ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ সাত দেশ। তারা সহিংসতা বন্ধ করে অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে সব পক্ষকে একসঙ্গে কাজ করতে আহ্বান জানিয়েছে। আজ সোমবার এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানায় সাতটি দেশ।

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ছাড়া অন্য দেশগুলো হলো অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, দক্ষিণ কোরিয়া ও নরওয়ে।

২৮ অক্টোবর সরকার পদত্যাগের এক দফা দাবিতে রাজধানীর নয়াপল্টনে মহাসমাবেশ ডাকে বিএনপি। ওই দিন এর পাল্টা হিসেবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ‘শান্তি ও উন্নয়ন’ সমাবেশ ডাকে আওয়ামী লীগ। বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিএনপি কর্মীদের সংঘর্ষ হয়। সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ দুজন নিহত হন। বিএনপির সমাবেশ পণ্ড হয়ে যায়। পরদিন গতকাল রোববার বিএনপি ও জামায়াত সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডাকে। ওই দিন রাজধানীতে ও লালমনিরহাটে দুজন নিহত হন।

আজ সাত দেশের দেওয়া বিবৃতিতে বলা হয়, ২৮ অক্টোবর ঢাকায় রাজনৈতিক সমাবেশে যে সহিংসতা হয়েছে, তাতে এসব দেশের সরকার গভীরভাবে উদ্বিগ্ন। এসব ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের প্রতি তাঁরা সমবেদনা জানায়। বিবৃতিতে দেশগুলো বলেছে, ‘সহিসংতার পথ ত্যাগ করে সংযম প্রদর্শন এবং অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে সব পক্ষকে একসঙ্গে কাজ করতে আমরা আহ্বান জানাই।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি