1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুস্থতার পথে মির্জা আব্বাস, শিগগিরই দেশে ফেরার আশা জলাবদ্ধতায় হাঁটু পানি, বেঞ্চে পা তুলে এসএসসি পরীক্ষা কুমিল্লায় শাহজালালে নিরাপত্তা ভেঙে রানওয়ের কাছে যুবক, আটক চট্টগ্রামে পরিত্যক্ত ট্রেনের দুই বগিতে আগুন, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণ রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশের পদার্পণ এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা, তরুণের এক বছরের কারাদণ্ড দেশে জঙ্গি তৎপরতা নেই, ‘শব্দটি আগে রাজনৈতিকভাবে ব্যবহৃত হতো’: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ৪৮ ঘণ্টায় দেশজুড়ে কালবৈশাখীর আশঙ্কা, ৮ বিভাগে সতর্কতা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সাগরে নৌযান চলাচলে সতর্কতা প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক

২৭ বছর ছদ্মবেশে পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১ আগস্ট, ২০২২

২৭ বছর পূর্বে যৌতুকের জন্য চাচিকে নির্যাতনে চাচার সহযোগী হন সাইফুল ইসলাম। পিটুনির এক পর্যায়ে অন্তঃসত্ত্বা চাচি মারা যান। এ ঘটনায় মামলার বিচারিক কাজ শেষে তাঁকে কারাদণ্ড দেন আদালত। কিন্তু পরিচয় পাল্টে আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হয়নি তাঁর। র‌্যাবের জালে অবশেষে ধরা পড়েছেন সাইফুল।

শনিবার রাতে রাজধানীর দারুস সালাম এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে র‌্যাব-১৪ ময়মনসিংহের একটি দল।

র‌্যাব জানায়, ফুলবাড়িয়া উপজেলার কালদহ ইউনিয়নের হুরবাড়ী গ্রামের আবদুল আউয়ালের সঙ্গে ১৯৯০ সালে বিয়ে হয় মনোয়ারা বেগমের। যৌতুকের দাবিতে ১৯৯৪ সালের ১১ ডিসেম্বর মনোয়ারাকে পিটিয়ে হত্যা করা হয়। পরে মুখে বিষ ঢেলে এটিকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হয়। এতে সন্দেহ হওয়ায় থানায় মামলা করেন নিহতের ভাই মো. শহীদুল্লাহ।
মামলায় নিহতের স্বামী আবদুল আউয়াল, ননদ শামছুন্নাহার, হাফেজা খাতুন এবং আউয়ালের ভাতিজা সাইফুল ইসলামকে আসামি করা হয়। তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।

সাক্ষ্য গ্রহণ শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় ২০০৪ সালে চার আসামির যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন ময়মনসিংহ আদালত। ঘটনার পর থেকে পলাতক ছিলেন আসামি সাইফুল।

র‌্যাব-১৪ ময়মনসিংহের কোম্পানি অধিনায়ক আখের মুহম্মদ জয় জানান, সাইফুল ২৭ বছর ছদ্মবেশে দেশের বিভিন্ন জায়গায় কাজ করে সংসার চালিয়েছেন। অবশেষে তাঁকে গ্রেপ্তার করে ফুলবাড়িয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি