1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

হালুয়াঘাটে ট্রাকচাপায় নারীর মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২১

ময়মনসিংহের হালুয়াঘাটে তৈলবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রোমেছা খাতুন (৩৫) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৭ ফেব্রুয়ারি) ৬টার দিকে উপজেলার (ময়মনসিংহ-হালুয়াঘাট) আঞ্চলিক সড়কে গাতি (বড়বিলা) নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত রোমেছা খাতুন গাতি (বড়বিলা) এলাকার আরমান আলীর স্ত্রী।

স্থানীয়রা জানায়, নিহত রোমেছা খাতুন পার্শ্ববর্তী ফুলপুর উপজেলা থেকে দুই সন্তানকে নিয়ে কেনাকেটা করে বাড়ি ফিরছিলেন। দুই সন্তানকে রাস্তা পার করার পর নিজে রাস্তা পার হওয়ার সময় বিপরীত থেকে আসা তৈলবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর পুরো রাস্তায় যান চলাচল কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায়। পরে থানা পুলিশের সহযোগীতায় যান চলাচল স্বাভাবিক হয়। ঘাতক ট্রাকটিকে আটক করা যায়নি।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি