1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী বুড়ো বয়সে ভীমরতি রোগে ভুগছেন অলি আহমদ: ফজলুর প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বললো ডিবি সিলেটে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী ‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’

হাজিদের বিনামূল্যে খাবার-পানীয় সরবরাহ করা সেই বৃদ্ধ মারা গেছেন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

সৌদি আরবে সবার প্রিয় এবং অতিথিপরায়ণ ব্যক্তি শেখ ইসমাইল আল জাইম মারা গেছেন। তিনি ‘আবু আল সেবা’ নামেও পরিচিত। তার বয়স হয়েছিল ৯৬ বছর। বুধবার (১৭ এপ্রিল) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম গালফ নিউজ।

এতে বলা হয়, প্রায় চার দশক ধরে মদিনার পবিত্র স্থানগুলোতে ভ্রমণকারী ও হাজিদের জন্য বিনামূল্যে গরম পানীয় এবং খাবার সরবরাহ করার জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন শেখ ইসমাইল আল জাইম।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, সিরিয়ার হামা শহরে জন্মগ্রহণকারী শেখ ইসমাইল আল জাইম ৫০ বছরেরও বেশি আগে মদিনায় চলে আসেন এবং দ্রুত সময়ের মধ্যে শহরটির অন্যতম বিখ্যাত ব্যক্তিত্বে পরিণত হন।

শেখ ইসমাইল আল জাইম প্রতিদিন প্রচুর পরিমাণে কফি, চা এবং রুটি তৈরি করে মসজিদে নববীর কাছে বসে বিতরণ করতেন। সঙ্গে প্রচুর পরিমাণে খেজুর ও আদাও নিয়ে যেতেন তিনি।

অন্যদের সেবা দিতে শেখ ইসমাইল আল জাইমের অক্লান্ত প্রতিশ্রুতি স্থানীয় সীমানা অতিক্রম করে সারাবিশ্ব থেকে মদিনায় আগত লাখ লাখ মানুষের হৃদয়ও স্পর্শ করেছে।

অতুলনীয় আতিথেয়তার সঙ্গে দর্শকদের সম্মান করে তার জীবন উৎসর্গ করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছিলেন তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি