1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী বুড়ো বয়সে ভীমরতি রোগে ভুগছেন অলি আহমদ: ফজলুর প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বললো ডিবি সিলেটে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী ‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’

সড়কের পাশে মিলল নিখোঁজ অটোচালকের মরদেহ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩০ মে, ২০২১

ময়মনসিংহে নিখোঁজের সাতদিন পর রুক্কু মিয়া (৪০) নামের এক ব্যাটারি অটোচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৩০ মে) দুপুরে সিটি করপোরেশনের বাড়েরা নিজামনগর এলাকার সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রুক্কু মিয়া নেত্রকোনা সদর উপজেলার পূর্বধলা রাজিবপুর গ্রামের লাল চাঁন মিয়ার ছেলে।

নিহতের ছোট ভাই রফিকুল ইসলাম বলেন, গত ১০ বছর ধরে ময়মনসিংহ নগরীর বলাশপুর এলাকার সামাদ মিয়ার গ্যারেজে থেকে অটোরিকশা চালাতেন রুক্কু মিয়া। গত রোববার ভাই (রুক্কু মিয়া) মায়ের সঙ্গে শেষবারের মতো কথা বলেছেন। মোবাইলে মাকে তিনি গ্যারেজ মালিক সামাদের সঙ্গে বাগবিতণ্ডার কথা জানান। এরপর থেকে রুক্কু মিয়ার ফোন বন্ধ পাওয়া যায়।

এ ঘটনার পর গত বুধবার (২৬ মে) গ্যারেজ মালিক সামাদ মিয়া আমাদের বাড়িতে গিয়ে রুক্কু মিয়া কোথায় জানতে চাইলে তিনি বলেন, রোববার (২৩ মে) থেকে তিনি অটোরিকশাসহ নিখোঁজ হয়েছেন।

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন বলেন, ওই এলাকায় সড়কের পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি