1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী বুড়ো বয়সে ভীমরতি রোগে ভুগছেন অলি আহমদ: ফজলুর প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বললো ডিবি সিলেটে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী ‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের আহ্বান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১২ জুলাই, ২০২৫

মিটফোর্ড হত্যাকাণ্ড এবং সারাদেশে বিদ্যমান রাজনৈতিক আশ্রয়ে চাঁদাবাজি, দখলদারি, হামলা ও খুনের প্রতিবাদে মশাল মিছিল করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে না পারলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন সংগঠনটির সভাপতি রিফাত রশিদ।

শনিবার (১২ জুলাই) সন্ধ্যায় জাতীয় জাদুঘরের সামনে থেকে শহীদ মিনার পর্যন্ত মশাল মিছিল করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

নৃশংস এ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে নেতাকর্মীরা বলেন, নির্দিষ্ট একটি দলের পক্ষপাতিত্ব নিয়ে ব্যস্ত রয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। অভ্যুত্থান থেকে উঠে আসা সরকারের এমন আচরণ দেশের জনগণ মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দেন।

এ ছাড়াও, দলীয় লেজুড়বৃত্তিক রাজনীতির ছায়াতলে খুন, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোচ্চার হতে জনগণের প্রতি আহ্বান জানান তারা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি