1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী বুড়ো বয়সে ভীমরতি রোগে ভুগছেন অলি আহমদ: ফজলুর প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বললো ডিবি সিলেটে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী ‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ত্রিশালের যুবক নিহত

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বালিপাড়া ইউনিয়নের চরমাদাখালী গ্রামের মাহফুজ আহম্মেদ বাবু (২৩) নামে এক প্রবাসী যুবক নিহত হয়েছেন। গত সোমবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টার দিকে সৌদি আরবের দাম্মামে এ দুর্ঘটনা ঘটে। নিহতের বড় ভাই শরীফ মাহমুদ দুর্জয় বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মাহফুজ আহম্মেদ বাবু ত্রিশাল উপজেলার বালিপাড়া ইউনিয়নের চরমাদাখালী গ্রামের মো. ইব্রাহিম হোসেনের ছেলে।

নিহতের বড় ভাই শরীফ আহমেদ দুর্জয় বলেন, ‘আমার ভাই মাহফুজ পেশাগত ড্রাইভার ছিলেন। মাহফুজ গাড়িতে থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন। গাড়িতে আরেক বাংলাদেশি মাহফুজের বন্ধু রানা রহমানও আহত হয়েছেন। তাঁকে স্থানীয় মেডিকেলে ভর্তি করা হয়েছে। রানা চিকিৎসারত আছেন। তাঁর অবস্থা আশঙ্কামুক্ত।’

নিহত মাহফুজের মরদেহ দাম্মাম মেডিকেল কমপ্লেক্স মর্গে রাখা হয়েছে।

এদিকে এই মৃত্যুর সংবাদে নিহতের পরিবার ও এলাকার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি