1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

সুশান্তের বোনকে জিজ্ঞসাবাদ করবে সিবিআই

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩১ আগস্ট, ২০২০

সুশান্ত সিং রাজপুতের বোন মীতু সিংকে আজ সোমবার জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই। মুম্বাইয়ের ডিআরডিও গেস্ট হাউজেই ৩১ আগস্ট মীতু সিংয়ের জিজ্ঞাসাবাদ হতে পারে।

প্রসঙ্গত মীতু সিংয়ের আগে সুশান্তের বাবা কে কে সিংয়ের বয়ান রেকর্ড করেছেন তদন্তকারী গোয়েন্দারা। তবে মীতু সিংকে নোটিশ পাঠিয়ে তবেই তাঁকে ডিআরডিও গেস্ট হাউজে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে।

এদিকে সুশান্তের অসুস্থতার বিষয়ে প্রয়াত অভিনেতার বড় বোন নীতু সিং সবকিছু জানতেন। সম্প্রতি এমনই তথ্য উঠে এসেছে সংবাদমাধ্যমের হাতে। যেখানে সুশান্তের বোন নীতু সিংয়ের সঙ্গে ম্যানেজার শ্রুতি মোদির হোয়াটস অ্যাপ চ্যাটের বিশে কিছুটা অংশ উঠে এসেছে।

সুশান্তের প্রেসক্রিপশন চেয়ে পাঠানো থেকে চিকিতসকের সঙ্গেও নীতু সিং দেখা করতে চেয়েছিলেন বলে তথ্য উঠে আসতে শুরু করেছে। ফলে মীতু সিংয়ের পাশাপাশি সিবিআই সুশান্তের বড় বোন নীতু সিং এবং তাঁর স্বামী ও পি সিংকেও সমন পাঠাতে পারে। তবে নীতু সিং এবং তাঁর পুলিশ সুপার স্বামীকে কবে জিজ্ঞাসাবাদ করবেন গোয়েন্দারা, সে বিষয়ে স্পষ্টভাবে কিছু জানা যায়নি।

এদিকে সোমবার সুশান্তের বোন মীতু সিংয়ের সামনে বসিয়ে রিয়া চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। রবিবার প্রায় ১০ ঘণ্টা ধরে রিয়াকে জিজ্ঞাসাবাদ করেছেন গোয়েন্দারা। রিয়ার ভাই সৌভিককেও রবিবার টানা কয়েক ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি