1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
১৯ জুলাই : কারফিউ-সেনা মোতায়েন, ইন্টারনেটহীন দেশে ছিল মৃত্যু উপত্যকা সীতাকুণ্ডে যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, আহত ৬ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিল আ. লীগ নেতার বাড়ি জামালপুর টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি শফিকুল, সম্পাদক শান্ত বিকালে ১০০ রাকাত নামাজ পড়ে ভালো হওয়ার অঙ্গীকার, রাতেই ইয়াবাসহ গ্রেফতার ৮ জেলায় দুপুরের মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস সাপের কামড় খেয়ে নিজেই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ‘বিষঝাড়া ওঝা’ আগামী তিন দিন ভারী বৃষ্টি নেই, ১৭ জুলাইয়ের পর বৃষ্টিপাতের মাত্রা বৃদ্ধির সম্ভাবনা একদলীয় শাসনের আশঙ্কা ঠিক নয়, সংরক্ষিত এমপিদের দায়িত্ব পুরো বাংলাদেশ একতা এক্সপ্রেস লাইনচ্যুত, উত্তরাঞ্চলের রুটে ট্রেন চলাচল বন্ধ

সীতাকুণ্ডে যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, আহত ৬

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

চট্টগ্রামের সীতাকুণ্ডে জোনাকি পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

রোববার (১৯ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে সীতাকুণ্ড উপজেলার ছোট কুমিরা বাঁশবাড়িয়া এলাকার ইলিয়াস পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন রওশন আক্তার (৩৮), মহিউদ্দিন (৩৩), মোহাম্মদ মান্নান (৩০), সোনিয়া আক্তার (২৫), অর্পিতা সাহা (২০) এবং আরিফ মো. ইউসুফ (৫১)। এছাড়া নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩০ বছর। তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, সীতাকুণ্ডের ছোট কুমিরা এলাকায় যাত্রীবাহী জোনাকি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে সাতজনকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে একজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত ছয়জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি