1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশের পদার্পণ এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা, তরুণের এক বছরের কারাদণ্ড দেশে জঙ্গি তৎপরতা নেই, ‘শব্দটি আগে রাজনৈতিকভাবে ব্যবহৃত হতো’: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ৪৮ ঘণ্টায় দেশজুড়ে কালবৈশাখীর আশঙ্কা, ৮ বিভাগে সতর্কতা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সাগরে নৌযান চলাচলে সতর্কতা প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক রোসাটম মহাপরিচালকের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ময়মনসিংহে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু রূপপুরে ইউরেনিয়াম লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মাইক্রোবাস খাদে, নিহত ৩

সাড়ে ৩ ঘণ্টা পর ময়মনসিংহে রেল যোগাযোগ সচল

উবায়দুল হক, ময়মনসিংহ
  • আপডেট : শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২

চট্টগ্রামগামী ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধার করা হয়েছে। এতে সাড়ে তিন ঘণ্টা পর ময়মনসিংহ-ভৈরব-নেত্রকোনা রুটের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। শনিবার (১৭ ডিসেম্বর) বেলা সোয়া ১১ টার দিকে ট্রেন চলাচল শুরু হয়েছে৷

এর আগে, সকাল পৌনে ৮ টার দিকে নগরীর কেওয়াটখালি এলাকায় চট্টগ্রামগামী ৩৮ ডাউন ময়মনসিংহ এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়। এতে ময়মনসিংহ-ভৈরব, ময়মনসিংহ-গৌরীপুর, ময়মনসিংহ-মোহনগঞ্জ-জারিয়াগামী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

ময়মনসিংহ লোকোসেডের ইনচার্জ আবদুর রহিম বলেন, বগি লাইনচ্যুত হওয়ার খবর পেয়ে কেওয়াটখালি লোকোসেডের কর্মীরা বগিটি উদ্ধারে কাজ শুরু করে। তারা প্রথমে লাইনটি মেরামত করে ও পরে উদ্ধারকারী ট্রেন গিয়ে দুর্ঘটনা কবলিত ট্রেনটির বগি লাইনে বসায়। এরপর সোয়া ১১ টার দিকে ট্রেন চলাচল শুরু হয়।

এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে রেলওয়ের ট্রাফিক পরিদর্শককে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ময়মনসিংহের রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী নারায়ণ প্রসাদ সরকার বলেন, ছয় দিনের ব্যবধানে একই ট্রেনের একই বগির চারটি চাকা কাছাকাছি স্থানে লাইনচ্যুত হয়েছে। এতে ট্রেনটির বগিরই সমস্যা বলে ধারণা করা হচ্ছে। তবে কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হয়েছে৷ সেই প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে৷।

এর আগে, গত ১১ ডিসেম্বর নগরের বলাশপুর এলাকায় ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনের একই বগি লাইনচ্যুত হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি