1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী বুড়ো বয়সে ভীমরতি রোগে ভুগছেন অলি আহমদ: ফজলুর প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বললো ডিবি সিলেটে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী ‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’

সাঈদীকে নিয়ে ফেসবুকে পোস্ট, ১২ জনকে আসামি করে আদালতে মামলা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩

যুদ্ধাপরাধ মামলার দণ্ডপ্রাপ্ত আসামি দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় আদালতে মামলা করা হয়েছে। ১২ জনকে আসামি করে সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলাটি করেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল।

আদালত মামলাটি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআইকে) তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলার নামীয় আসামি খাইরুল ইসলাম, ফারুক আহমেদ। বাকিরা অজ্ঞাত পরিচয় আসামি। মামলার বিবরণে বলা হয়েছে আসামিরা সাইবার ও ডিজিটাল সন্ত্রাসী, আইন অমান্যকারী প্রকৃতির লোক। তারা দীর্ঘদিন ধরে স্বাধীনতাবিরোধী চক্রান্তে লিপ্ত। এরই ধারাবাহিকতায় যুদ্ধাপরাধ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুকে কেন্দ্র করে ফেসবুকে অপপ্রচার চালায়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে মানহানিকর বক্তব্য, ছবি ও ভিডিও ফেসবুকে পোস্ট করে। অপপ্রচার চালিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি