1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী বুড়ো বয়সে ভীমরতি রোগে ভুগছেন অলি আহমদ: ফজলুর প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বললো ডিবি সিলেটে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী ‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’

সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পর্শে দাদি-নাতনির মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১

জামালপুরের সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পর্শে দাদি-নাতনির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে পৌরসভার বলারদিয়ার গ্রামে এ ঘটনা ঘটে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, পৌরসভার বলারদিয়ার গ্রামের মানিক চন্দ্র শীলের মেয়ে পূঁজা রানী (১২) বাড়ির পাশের জমিতে গরুর ঘাস কাটতে যায়। এ সময় বাতাসে পাশের বিদ্যুৎ লাইনের খুটি ভেঙে তার ওপর পড়লে পূঁজা বিদ্যুতের তারে জড়িয়ে যায়। স্থানীয়দের চিৎকারে দাদি সুমতি রানী এগিয়ে আসলে তিনিও বিদ্যুতায়িত হন। আহত অবস্থায় উদ্ধার করে তাদেরকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে মহিলা কাউন্সিলর শিউলি বেগম জানান, বিদ্যুৎস্পর্শে দাদি-নাতনির মৃত্যুর ঘটনা শুনে ওই পরিবারের খোঁজ খবর নিয়েছেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রকিবুল হক জানান, এ বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে। কোন অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি